বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিলল ১০ হাজার পিস ইয়াবা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:৫০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। এই সময় দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পেরুতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে, তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

এই বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। আমাদের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে।

তিনি আরো বলেন, এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিজিবি মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহায়তা নিয়ে আমরা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   পাচারকারী   ইয়াবা   বান্দরবান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close