বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সীমান্তে বিজিবির টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি
ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১:২০ পিএম

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ফেনীর ১০৩ কিলোমিটার স্থল ও নদী সীমান্ত এলাকায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। তবে সীমান্তে বিজিবির টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে।

বিজিবির তথ্য অনুযায়ী, ফেনীর ৯৫ কিলোমিটার স্থল সীমান্ত এবং ৮ কিলোমিটার নদী সীমান্ত এলাকায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আনসার ভিডিপি ও স্থানীয় বাসিন্দারাও সজাগ অবস্থানে রয়েছেন।

জেলার সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত স্বাভাবিক থাকলেও ভারতের দিক থেকে প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিএসএফ পূর্বে লাল হ্যালোজেন লাইট ব্যবহার করলেও বর্তমানে এলইডি লাইট, ক্যামেরা এবং সেন্সর স্থাপন করছে।

স্থানীয়রা জানান, সীমান্তে কোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেলে তা প্রতিহত করতে তারা বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক হয়ে কাজ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবি, পুলিশ, এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে স্থানীয় আনসার ও স্বেচ্ছাসেবকরা রাতে সীমান্ত পাহারা দিচ্ছেন।

ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। সর্বদা সজাগ থেকে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

ফেনী জেলা প্রশাসক ও জেলা কোর কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বিজিবি যখনই চাইবে, দেশের প্রয়োজনে সর্বপ্রকার সহযোগিতা করা জন্য আমরা প্রস্তুত।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বিজিবি   সীমান্তে টহল জোরদার   বাংলাদেশ-ভারত সীমান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close