বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তপ্ত রোদে বাবাহারা শিশুকে নিয়ে বসে আছেন ফাতেহা, চান আওয়ামী লীগ নিষিদ্ধ
আছেন সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১:৩২ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে হাজারো জনতা। স্লোগানে মুখরিত চারপাশ। এতো মানুষের ভিড়ে হঠাৎ চোখ আটগে যায় ছোট্ট শিশু ওমর ফারুকের দিকে। 

৫ মাসের এই শিশুকে কোলে নিয়ে তপ্ত রোদে সকাল থেকে শাহবাগ মোড়ে বসে আছেন শহীদ শাহজাহানের স্ত্রী ফাতেহা। স্বামী হত্যার বিচার চাইতে এসেছেন এখানে। সেই সাথে আওয়ামী লীগসহ এর সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি। 

জুলাইয়ের ষোল তারিখে শহীদ হন শাজাহান। স্ত্রী ফাতেহা জানান, নিউমার্কেট নিজের দোকান ছিলো শাহজাহানের। ছাত্রদের উপর পুলিশ এবং আওয়ামী লীগের হামলা দেখে আন্দোলনে যুক্ত হন তিনি। সেদিন ঢাকা কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তখন ফাতেহা ছিলেন অন্তঃসত্ত্বা। 

ফাতেহা স্বদেশ প্রতিদিনকে বলেন, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। যার কারণে আজ আমার সন্তান বাবাহারা, আমি স্বামীহারা হলাম সেই স্বৈরাচার হাসিনার ফাঁসি চাই। 

তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন করতে হবে তা ভাবিনি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ ছাড়বো না।

শিশু ওমর হয়তো জানে না তার বাবা নেই। বড় হয়ে জানবে তার বাবা স্বৈরাচার পতনের আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন। কিন্তু বাবা হারানোর ক্ষত বুকে বয়ে নিয়ে বেড়াতে হবে সারাজীবন। স্ত্রী ফাতেমাও তার স্বামী হারানোর কষ্ট বুকে চেপে রাখবেন সারাজীবন। সেই সাথে শাহজাহানের মায়ের আর্তনাদ কখনো হবে না শেষ। 

শুধু ফাতেহা নন, তার মতো আরো অনেক শহীদ পরিবার রয়েছেন শাহবাগে। পাশাপাশি গণঅভ্যুত্থানে আহতরাও রয়েছেন। তারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। 


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  তপ্ত রোদে   বাবাহারা শিশু   বসে আছেন   ফাতেহা   আওয়ামী লীগ   নিষিদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close