বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
ভারত-পাকিস্তানের উত্তেজনায় দিল্লি বিমানবন্দরে ১৩৮ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:০২ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা এবং সীমান্ত অঞ্চলে হামলার আশঙ্কার কারণে ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে ব্যাপকভাবে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মিলিয়ে ১৩৮ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এনডিটিভি জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬ টি অভ্যন্তরীণ ফ্লাইট, ৬৩ টি আগত অভ্যন্তরীণ ফ্লাইট, ৫টি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট এবং ৪টি আগত আন্তর্জাতিক ফ্লাইট অন্তর্ভুক্ত। শুক্রবার ভোর ৫ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিশোধে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান- শাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়, যা ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। এর পরিপ্রেক্ষিতে সীমান্তে উত্তেজনা বাড়ে এবং বৃহস্পতিবার ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। এসব বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান।

শনিবার বিকেল পর্যন্ত এই বিমানবন্দরগুলো বন্ধ থাকবে। এই কারণে বহু ফ্লাইট বাতিল হয়ে গেছে। উত্তেজনা পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং বাড়তি তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে, তবে কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীরা সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করে তাদের ফ্লাইটের আপডেট নিতে পারেন।’

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত   ক্ষেপণাস্ত্র হামলা   বিমানবন্দরে হামলা   জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ   কাশ্মীরে ব্ল্যাকআউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close