বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৪৯ পিএম

দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠানই দলীয়করণ করা হয়েছে। তবে এই দলীয়করণে দৃশ্যমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ক্রিকেট বোর্ড প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেছেন বিএনপি'র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

আজ শুক্রবার (০৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রাইস মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। প্রতিষ্ঠানগুলো হবে দেশের সর্বসাধারণের।

এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার হাসিনা অনেক অযোগ্য লোককে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। যার কারণে সে সকল প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির এই নেতা আরো বলেন - স্বৈরাচারের সাথে আঁতাত করে একটি মহল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। এখন দেখা যায় তারাও বহাল তবিয়তে রয়েছে। অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় না আনলে, স্বৈরাচারী কায়দায় তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবে এবং দেশকে আবারো ধ্বংস করে দিবে। 

এরআগে সকালে রাজধানীর পল্লবী ২ নং কমিউনিটি সেন্টারে আয়োজিত ১ম লাইট হাউস কিরাত প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close