প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৫:১৬ PM

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ অভিযানের কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি ও খালগোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদার খন্দকার এবং রাঙ্গাবালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মল্লিক।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম