মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেলে উদ্ধার      ● পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন      ● নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির      ● ‎কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজছাত্র নিহত      ● ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা      ● হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ      ● এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ      ● নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের      ● রাজধানীতে বাসে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ      ● বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর      ● পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি      
ভাইরাল ভিডিও
বারবার ধর্ষণ করায় বাবাকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে ভিডিওতে বললেন সব
এন রহমান
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৫:০৯ PM
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

সাভারের পৌর এলাকায় নিজ বাসায় ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা আব্দুর সাত্তারকে (৫৬) কুপিয়ে হত্যার পর নিজেই পুলিশকে খবর দেন মেয়ে। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের মজিদপুর কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ এসে মেয়েকে আটক করে। 

এরপর ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যায় মেয়ে জান্নাত জাহান শিফা তার বাবার রক্তাক্ত লাশের সামনে ধর্ষণের বিষয়ে কথা বলছেন। তাকে বারবার ধর্ষণ করা হয়েছে, ভিডিও করে ভাইরালের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সাথে রক্তমাখা ছুরি দিয়ে বারবার তার বাবার দেহে আঘাত করতে দেখা যায় তাকে।  ভিডিওতে মেয়ে অভিযোগ করেন তার বাবা তাকে ছাড়াও আরো অনেকের সাথে অপকর্ম করতো। ভিডিও করে রাখতো।

সংশ্লিষ্ট খবর- ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে কুপিয়ে হত্যা, অতঃপর...

এদিকে জান্নাত জাহান শিফাকে আটকের পর ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে নেটিজেনরা নানা সমালোচনা করছেন। নিজের বাবা কিভাবে এমন কাজ করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ আবার মেয়েটিকে মানসিকভারসাম্যহীন বলছেন। 

জানা যায় নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।  আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, গতকাল ভোর রাত ৪টার দিকে  ৯৯৯-এ ফোন করে এক মেয়ে  জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে। 

মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পিতাকে ভাত দেন মেয়ে জান্নাত। পরে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ টার দিকে মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করে।

জানা যায়, গত ২০২২ সালে সিংড়া থানায় বাবার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করে মেয়ে জান্নাত। সেই মামলায় তার বাবা দীর্ঘদিন জেলও খাটেন। পরে তারা সাভারে এসে বাসা ভাড়া করে আবার একসাথে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই বাবার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। 
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close