বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
পাকিস্তানের কাশ্মীরে হামলা, নবজাতকসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৪:২৩ পিএম

পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের গুলি ও গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছে। 

বিবিসির সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৪০ দিনের একটি শিশু এবং নববিবাহিত এক যুবক রয়েছেন। এছাড়াও আরও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে পাকিস্তান ও ভারতের, চলমান এই উত্তেজনা যেন বেড়েই চলেছে প্রতিবেশি এই দু'দেশের মধ্যে। এরমধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা পর্যন্ত পাকিস্তান-শাসিত কাশ্মীরের চাকোথি, লিপা, নিলুম জোরা, কেল, নাকিয়াল, ভিম্বার সামানি এবং হাভেলি হাজি পীরের সেক্টরে হামলা চলমান রাখে ভারত।

পাকিস্তান পুলিশের বরাত দিয়ে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমান সবচেয়ে বেশি হয় কোটলি জেলার খোই রাত্তা সেক্টরে। যেখানে প্রায় চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এরপর, বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে ভারতীয় গোলার আঘাতে ভাই-বোন আহত হওয়ার খবর পাওয়া যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস

আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   আন্তর্জাতিক   যুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close