প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৩:৫৭ PM

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের শেয়ারবাজার বৃহস্পতিবার ( ৮ মে) দর পতনের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছে।
সেনসেক্স এবং নিফটি ভারতের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ সূচক রেকর্ড করেছে দর পতনের প্রায় অর্ধ শতাংশ।
এদিকে একই সময়ে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে দেখা গিয়েছে আতঙ্ক। ফলে বিক্রিতে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। শেয়ার কেনা-বেচার সময় লেনদেন বন্ধ করতে হয়েছিল ব্যাপক এই দর পতনের কারণে।
দেখা গিয়েছে, ছয় শতাংশেরও বেশি কমেছে লেনদেন। মুদ্রা বাজারেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল আতঙ্ক।
মার্কিন ডলারের বিপরীতে এক শতাংশেরও বেশি কমে গিয়েছে ভারতীয় রুপির দাম। সেই সাথে কমেছে পাকিস্তানি রুপির দামও।
ভারত ও পাকিস্তান দেশ দুটি একে অপরকে ড্রোন হামলার জন্য অভিযুক্ত করায় বৃহস্পতিবার (৮ মে) উদ্বিগ্ন হতে দেখা যায় বিনিয়োগকারীদের।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/আইজেপি