প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:০৩ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ১১:১৮ PM

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার (৮ মে) ভোটাভুটির দ্বিতীয় দিনে ভোটের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে পরেননি। তবে এবার চতুর্থ দফার ভোটে এল সফলতা। রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচনের সফলতা পেয়েছেন কার্ডিনালরা। যার নিশানা হিসেবে চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের করে দেওয়া হয়।
সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে অবশেষে বেরিয়ে এসেছে সাদা ধোঁয়া, যার মানে পোপ নির্বাচন হয়ে গেছে। এই ধোঁয়া দেখামাত্রই উল্লাসে ফেটে পড়ে সিস্টিন চ্যাপেলের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমান শতশত মানুষ।
তারা ছুটে আসেন ক্যাথলিক গির্জার সামনে, কেউ কেউ আনন্দে লাফিয়ে উঠেন, কেউ আকাশের দিকে হাত তুলে প্রার্থনায় মগ্ন হন। চত্বর জুড়ে ততক্ষণে চার্চের ঘণ্টাধ্বনি বেজে ওঠে, যে ধ্বনি ছড়িয়ে পড়ে প্রতিটি কোণে। জনতার উচ্ছ্বাস আর আনন্দধ্বনি মিলে এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হয়।
তবে নতুন পোপ কে হয়েছেন তা এখনও জানা যায়নি। কিছুক্ষণ পরই সেন্ট পিটারস স্কয়ারে তার আগম ঘটবে বলে জানিয়েছে বিবিসি।
গ্রিস থেকে আসা এক দম্পতি বলেন, ‘জীবনে একবারই এমন মুহূর্তের সাক্ষী হওয়া যায়। ব্যালকনিতে পোপকে দেখার অপেক্ষায় থাকব আমরা।’
উল্লেখ্য, ১২ বছর ধরে ১.৪ বিলিয়ন সদস্যের চার্চ শাসন করার পর পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল মারা যান। তাঁর রাজত্বকালে তিনি বিভিন্ন সংস্কার প্রণয়ন করেন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং এলজিবিটি ক্যাথলিকদের আরও ভালোভাবে অন্তর্ভুক্ত করার মতো বিভেদমূলক বিষয়গুলিতে বিতর্কের সুযোগ করে দেন।
সূত্র: সিএনএন
স্বদেশ প্রতিদিন/এমএম