সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      ● ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল      ● প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ      ● সাটুরিয়ায় ৮১ মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি      ● মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● এআই চ্যাটবট কি মানুষের বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে?      ● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা      ● ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ কী, কেন গঠন করলেন ট্রাম্প?      ● ২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের সংকেত উন্মোচন এআইয়ের      ● পরীক্ষার আগেই ক্যানসার শনাক্ত করবে কুকুর?      ● কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা      
স্বর্ণালী ও সানভ্যালী আবাসন প্রকল্প
আর মাত্র দুই দিন স্বদেশ বৈশাখী আবাসন মেলা
রয়েছে আকর্ষণীয় ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:২২ AM আপডেট: ০৯.০৫.২০২৫ ১২:৩৪ এএম

স্বপ্নের শহর ঢাকায় বসবাস করছে দুই কোটিরও বেশি মানুষ। জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত ছুটে চলা এসব মানুষের অনেকেই রাজধানীতে স্থায়ী আবাসনের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের পথ আরও কিছুটা সহজ করতে শুরু হয়েছে ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’।

রাজধানীর গুলশান-২–এ অবস্থিত তাহের টাওয়ারের অষ্টম তলায় স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ৩ মে থেকে চলছে এই মেলা। যা চলবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দিনভর। মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

মেলায় রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্বর্ণালী ও সানভ্যালী আবাসিক প্রকল্পের রাজউক অনুমোদিত আবাসিক ও বাণিজ্যিক প্লট। প্রকল্প দুটি পরিচালনা করছে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড। ইতিমধ্যে ভবন নির্মাণের জন্য প্রস্তুত এসব প্লট এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতেও প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই প্রায় ৩২০০ এবং ২০০০ বিঘা জমি নিয়ে পরিকল্পিত ও নান্দনিক আধুনিক সুবিধাসহ গড়ে উঠছে এই আবাসন প্রকল্প ২টি। গুলশান বনানী থেকে মাত্র ১০ মিনিটের পথ।  যেখানে বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব আধুনিক সিটি হিসেবে গড়ে উঠছে সানভ্যালি আবাসন প্রকল্প। ৬ লেনের মাদানী এভিনিউ এর মতো অসাধারণ যোগাযোগ ব্যবস্থার সাথে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠছে আবাসন প্রকল্পটি। প্রকল্পটির সংযোগ রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথেও।

সানভ্যালি আবাসন প্রকল্পের পাশেই রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড মেডিকেল কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্যারজন উইলসন স্কুল।

প্রকল্পের নান্দনিক ৮০ ফিট সড়কের সাথে রয়েছে গ্লিনরিচ ইন্টারন্যাশনালস্কুল। হর্সরাইডিং স্কুল এবং প্রস্তাবিত অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাস ইউনিভার্সিটি। মনোরম পরিবেশের সাথে প্রকল্পের দুই পাশেই রাখা হয়েছে ১০০ফিটও ১৩০ ফিটলেক। যা প্রকল্পের  সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রদান করবে প্রকৃতির সান্নিধ্যে বসবাসের সুযোগ।

আফতাবনগর এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি সানভ্যালি আবাসন প্রকল্পের একদম সন্নিকটে। আফতাবনগর এর সাথে সানভ্যালি আবাসন প্রকল্পের সংযোগে নির্মাণ হচ্ছে ১৩০ ফিটের একটি নান্দনিক সড়কপথ।

এই প্রকল্পের ডি ব্লকে রয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনের আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনিস্টিউট। ডি এক্সটেনশন ব্লকে আরো হয়েছে ন্যাশনাল আইডিয়েল স্কুলের পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান।

মেলা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য ০১৪০৪৪৯৯৭৮৬ নম্বরে ফোন করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন স্বদেশ প্রোপার্টিজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট-এ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close