বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছদ্মবেশেও শেষ রক্ষা পেল না সাইদুল
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:৫৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ১১:১১ PM

বিভিন্ন মামলায় দীর্ঘ ১১ বছর ছদ্মবেশে আত্মগোপনে থাকা সাইদুল ইসলাম (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশের এক অভিযানে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আসামির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

কালীগঞ্জ থানার এএসআই তৌহিদুল ইসলাম জানান, আসামির নামে যেসব মামলা রয়েছে তার মধ্যে ৮ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং একটি মামলায় সে একবছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল। এরই প্রেক্ষিতে  দীর্ঘদিন এলাকায় না থেকে ছদ্মবেশে চলাফেরা করতেন সাইদুল।

কখনো তাকে দেখা গেছে  ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে, আবার  বিকাশের মাধ্যমেও করেছেন  প্রতারণা, কখনোবা জ্বীনের বাদশা পরিচয়ে ঠকিয়েছেন মানুষকে। 

গ্রেফতারকৃত সাইদুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা  ইউনিয়নের মহিষামুড়ি এলাকার মৃত ময়েছ আলী ফকিরের ছেলে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে কালীগঞ্জ, ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাজীপুর, নেত্রকোনা এবং মানিকগঞ্জসহ  বিভিন্ন থানায়  নারী ও শিশু নির্যাতন জালিয়াতি সংক্রান্ত ৭টিরও বেশি  মামলা দায়ের আছে।


স্বদেশ প্রতিদিন/এসকে










Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close