শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত, অনিশ্চয়তায় নাহিদের ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ৭:৪৮ PM

পাকিস্তান সুপার লীগ (পিএসএলে) জালমির স্কোয়াডে আছেন বাংলাদেশি স্পিডার নাহিদ রানা।  আজ বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তার দল মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংসের বিপক্ষে। কিন্তু স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে ম্যাচটি। ৮ মে নাহিদদের এই ম্যাচ ছাড়াও ১৩ মে পর্যন্ত রাওয়ালপিন্ডিতে আরও ৪টি ম্যাচ হওয়ার কথা ছিলো। স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় ম্যাচগুলো।

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার হামলা চালাচ্ছে ভারত।যার আঁচ গিয়ে পড়েছে মসজিদ, রেস্তোরাঁসহ জনবসতিতেও। বৃহস্পতিবার বিকেলে ভারতের একটি ড্রোন আঘাত হানে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির বরাতে জানা যায়, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে পুলিশি তদন্তে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত এবং রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। 

সংবাদ মাধ্যমটি আরো জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিএসএলের দশম আসরের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে করাচিতে।
 
এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন জালমি এবং নাহিদ রানার ভক্ত ও শুভাকাক্ষীরা।

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নাহিদ রানা   পাকিস্তান   পিসিএল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close