বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিএমএসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের সাথে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১:০০ AM

দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তিক, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে ব্যাংকটি।

মূলত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক এক কর্মসূচি বাস্তবায়নে সিএমএসএমই উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেবে প্রাইম ব্যাংক।

এই কর্মসূচির আওতায় - আর্থিক সাক্ষরতা, বুক কিপিং, ডকুমেন্টস ম্যানেজমেন্ট, পণ্যের প্রচার ও প্রসারসহ নানাবিধ প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন উদ্যোক্তারা। প্রশিক্ষণ প্রদান করবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা, যাতে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আসতে পারেন।

২০২৭ সালের মধ্যে উদ্যোক্তা প্রশিক্ষণ ও অর্থায়ন উপযোগী উদ্যোক্তা তৈরিতে অন্যান্য অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যৌথভাবে পার্টিসিপেটরি ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন হিসেবে কাজ করবে প্রাইম ব্যাংক পিএলসি.।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close