বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুনর্বাসন না করে উচ্ছেদের চেষ্টা হরিজন কলোনী, প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৩২ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৭:৩৪ PM

টাঙ্গাইল শহরের থানাপাড়ায় ৮০ শতাংশ জমির উপর অবস্থিত ২৫০ বছরের পুরাতন হরিজন কলোনী। সম্প্রতি এলজিইডি ও পৌরসভার উদ্যেগে বহুতল ভবন নির্মাণের কথা বলে কলোনির বাসিন্দাদের উচ্ছেদের পায়তারা করছে বলে অভিযোগ হরিজন সম্প্রদায়ের। 

বুধবার দুপুরে এই উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা হরিজন জনগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং কিছু অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে হরিজন কলোনি উচ্ছেদের পায়তারার প্রতিবাদ জানান।

এরপর তারা ৫ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্জা রানী দাস, মিতু, স্বাধীন, জ্যোতি, প্রতিমা হরিজন প্রমুখ। বক্তারা বলেন, আমরা যে হাত দিয়ে ভাত খাই সে হাত দিয়ে আপনাদের টয়লেট, অফিস, বাসাবাড়ি ও শহরের সকল ময়লা আর্বজনা পরিস্কার করি। অথচ আমরা হরিজন সম্প্রদায় বৃটিশ শাসন আমল থেকে নির্যাতন ও নিপিড়ীন সহ্য করে আসছি।

তারা আরো বলেন, প্রায় ২৫০ বৎসর ধরে থানাপাড়া হরিজন কলোনীতে বংশ পরমপরায় আমরা বসবাস করে আসছি। আমরা জানতে পেরেছি টাঙ্গাইল এলজিইডি ও পৌর কর্তৃপক্ষ এই জায়গায় বহুতল ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা হরিজন জনগণ জানে না। কোন প্রকার নোটিশ ছাড়াই আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে। এছাড়া আমাদের পুনর্বাসন ব্যবস্থা না করে ঘরবাড়ি অপসারণ করে অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা সমাজের চোখে ঘৃণিত। আমাদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। আর ভাড়া বাসায় থাকবো এতো টাকা কোথায় পাবো! আমরা ঠিকমত খেতে পর্যন্ত পাই না।

স্বদেশ প্রতিদিন/আইএমএস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close