প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:৪২ পিএম

ফেব্রুয়ারি মাসে দিনাজপুরের কাহারোল উপজেলায় মোট ২৬ জন কৃষককে জিংক সমৃদ্ধ ধান, সার, ৫ কেজি করে ব্রি ১০০ধান ও সার দেওয়া হয়েছিল।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টার দিকে সেই ধান কাটা শুরু উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কৃষক মাঠ দিবস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ নং মুকুন্দপুর পিএফএ কাজীপাড়া জিংক সমৃদ্ধি ব্রি ১০০ উৎপাদন প্রদর্শনীর আওতায় এ আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপদেশমূলক বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুক্তি চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মো. তোফায়েল আহমেদ, উপসহকারী কৃষি অফিসার উৎপল রায়, উপ সহকারী কৃষি অফিসার আল বিনুস সরেন, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর।
স্বদেশ প্রতিদিন/এনআর