বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহাপরিচালক ‌শূন্যতায় ‘অস্তিত্ব সংকটে’ শিল্পকলা একাডেমি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:৩৬ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক  মহাপরিচালক লিয়াকত আলী লাকী। যিনি পতিত স্বৈরাচার সরকারের ছত্রছায়ায়  প্রায় এক যুগ দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের ২৯ মার্চ তার মেয়াদ সপ্তমবারের মতো বাড়ানো হয়।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে একরকম বাধ্য হয়েই পদত্যাগ করেছিলেন এই মহাপরিচালক।

এই ঘটনার পর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদকে  পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়।

তবে ৬ মাস না যেতেই শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন  জামিল আহমেদ। 

দুঃখের বিষয় তার পদত্যাগের ২ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুন মহাপরিচালক নিয়োগ দেয়নি  জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্য ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

অভিভাবকহীন এই  দুই মাসে শিল্পকলার কার্যক্রম পুরোপুরি  বন্ধ না হলেও স্থবিরতা তৈরি হয়েছে বলে মত দিয়েছেন একাডেমির  সদস্যরা। গত দুই মাসে একাডেমির পরিষদের একটি  সভাও হয়নি।বরং সদ্য সাবেক  মহাপরিচালক থাকার সময় গৃহীত  পরিকল্পনাগুলোও  এখন থেমে আছে।

এদিকে শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী পরিচালনা পরিষদ থেকে কর্মপরিকল্পনা তৈরি হয়ে আসার কথা। পরিষদই একাডেমির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা। কিন্তু মহাপরিচালক না থাকায় এখন শিল্পকলা কী করবে তা নির্ধারণ করে দিচ্ছে মন্ত্রণালয়। একাডেমির কার্যাবলী পরিষদ সভায় অনুমোদিত হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু শিল্পকলার পরিচালনা পরিষদকে রাখা হয়েছে নিষ্ক্রিয় করে। প্রতি তিন মাস পর পর পরিষদের সভা করার নিয়ম থাকলেও জুলাইয়ের পটপরিবর্তনের পর পরিষদের সদস্য বদল হয়েছে এবং নতুন সদস্যদের নিয়ে সভা হয়েছে মাত্র একবার। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও নিয়মিত পরিষদের সভা করেননি সেই সময়ের দুর্নীতিবাজ মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের শেষ এক বছর শিল্পকলায় পরিষদের কোনো সভা হয়নি।

এ বিষয়ে বর্তমান পরিষদের সদস্য আজাদ আবুল কালাম বলেন, ‘সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক থাকার সময় যে পরিষদ সভা হয়েছিল সেখানে আমরা সারা দেশে কাজের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো তো এখন থেমে আছে।’ 

উল্লেখ্য, আন্দোলন পরবর্তী মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর শিল্পকলা একাডেমি বেশ কিছু অনুষ্ঠান করেছে। সেগুলোর মধ্যে রয়েছে- গত ডিসেম্বরে সারা দেশে একযোগে জাতীয় যন্ত্রসংগীত উৎসব, কাওয়ালি সন্ধ্যা, গণ-অভ্যুত্থানের গান, আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আলোকচিত্র প্রশিক্ষণ, সাপ্তাহিক বাহাস সিরিজ, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলায় জেলায় শিল্পীদের জন্য গবেষণা বৃত্তি ঘোষণা ও প্রস্তাব আহ্বানসহ আরও অনেক কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করে শিল্পকলা একাডেমি।
 
স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close