বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:৪৫ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেটারিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী শান্তানু কর্মকার পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে, বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে।

জানা যায়, বন্ধুদের সঙ্গে গোসল করতে পুকুরে নামার পর হঠাৎ নিখোঁজ হয়ে যান শান্তানু। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীরা উদ্ধার প্রচেষ্টা চালালেও তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়।

প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট মাত্র ৫ মিনিটের অভিযানে শান্তানুর অচেতন দেহ উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কুয়েট ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে শান্তানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুবি   পুকুরে ডুবে মৃত্যু   কুয়েট শিক্ষার্থীর মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close