প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:১০ পিএম

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঈদুল আজহার আগে দুই শনিবার খোলা থাকবে সরকারি অফিস।
আজ মঙ্গবার (৬ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, এবার ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটিতে থাকবে সরকারি অফিস। তবে এর আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) অফিস খোলা থাকবে।
১০ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ওই পোস্টে শফিকুল আলম বলেন, ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।’
পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম