সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      
বনশ্রীতে নারী মাদক পাচারকারীকে ধরলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:৫৯ পিএম আপডেট: ০৬.০৫.২০২৫ ৫:৪৪ PM

রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী মাদক পাচারকারীকে আটক করে পুলিশে দিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সোমবার সন্ধ্যার আগে রামপুরা ব্রিজ এলাকায় ওই নারীর সন্দেহজনক আচরণের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

জানা যায়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সালাহউদ্দিন শুভ ও মুশফিক ওই নারীকে সন্দেহ করে গোপনে অনুসরণ করতে থাকেন। পরে বনশ্রী এ-ব্লকে স্থানীয়দের সহায়তায় তাকে থামাতে সক্ষম হন। এরপর এলাকাবাসীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় তার দেহ তল্লাশি করে দেখা যায়, তার বুকের অংশে লুকানো খামে মোড়ানো অবস্থায় প্রায় ৫০০টি ইয়াবা ট্যাবলেট। ঘটনার খবর রামপুরা থানায় জানানো হলে পুলিশ এসে ওই নারীকে গ্রেফতার করে। 

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দুই শিক্ষার্থীর সাহসিকতার প্রশংসা করেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, মহিলা একা মাদক ব্যবসায় জড়িত নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close