মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড অস্ত্রসহ গ্রেফতার
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:০২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের মাস্টারমাইন্ডসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৫মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, গত ২২ মার্চ উপজেলার বাশতৈল এলাকায় মহিষ ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালিয়ে টাকা লুট করে ডাকাতরা। পরদিন ভুক্তভোগীরা থানায় মামলা করেন। ঘটনার পর ডিবি ও মির্জাপুর থানা পুলিশ একাধিক স্থানে অভিযান চালায়। প্রথমে ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগ থেকে ডাকাত মিলনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হাইস গাড়ি ও ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

১৮ এপ্রিল যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় দলের দ্বিতীয় নেতা ঈসমাইলকে। তার কাছ থেকে উদ্ধার হয় ৩ লাখ টাকা। ঈসমাইলের দেওয়া তথ্য অনুযায়ী বাশতৈল এলাকা থেকে ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

সবশেষ সোমবার (৫ মে) ঢাকার খিলগাঁও থেকে অস্ত্রধারী শুটার ও ডাকাত দলের মাস্টারমাইন্ড সাগর বারুইকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো স্থানে কুমারজানি এলাকা থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মোট ৩ লাখ ১২ হাজার টাকা, দুটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, তিনটি মোটরসাইকেল ও একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, ডিবি ওসি মোশাররফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close