বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নিলামে কাতল মাছ, মূল্য উঠল ৫০ হাজার টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৭:১৪ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৮:১২ PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে ধরা পড়েছে এক বিশালাকৃতির কাতল মাছ। মাছটির ওজন ২৮ কেজি, যা সকালে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় ৫০ হাজার টাকায়।

আজ শনিবার (০৩ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে।

জেলে জালাল প্রামাণিক বলেন, ‘ভোরে আমরা কয়েকজন নদীতে জাল ফেলি, কিন্তু প্রথমে কোনো মাছ পাইনি। পরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলতেই হঠাৎ বড় কিছু আটকে যায়। জাল টেনে দেখি বিশাল এক কাতল মাছ।’

পরে মাছটি স্থানীয় দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৮ কেজি।

চান্দু মোল্লা, স্থানীয় চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক বরেন, ‘আমি উন্মুক্ত নিলামে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেছি। মোট দাম পড়ে ৫০ হাজার ৪০০ টাকা। মাছটি এখন ঘাটেই পন্টুনে বেঁধে রাখা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ফোন করে যোগাযোগ করছি, কেউ কেজিপ্রতি ৫০-১০০ টাকা বেশি দিলে বিক্রি করে দেব।’

এই খবর ছড়িয়ে পড়তেই ফেরিঘাট এলাকায় মাছটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাতল মাছ   একটি মাছের দাম ৫০ হাজার টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close