বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ই-সিগারেটের ভাগাভাগি মেনিনজাইটিসের ঝুঁকি বাড়ায়
ফিচার প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৯:৫৫ পিএম

বিয়ে, জন্মদিন, পূজা কিংবা ঈদের উৎসব—এইসব সামাজিক অনুষ্ঠানে আমরা একসঙ্গে আড্ডা দিই, সময় কাটাই। অনেকে ই-সিগারেট (ভ্যাপস) ও পানীয় নিয়ে মেতে ওঠেন। অনেক সময় এগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগিও করেন। কিন্তু জানেন কি, এই অভ্যাস মারাত্মক সংক্রামক রোগ ডেকে আনতে পারে?

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ই-সিগারেট এবং পানীয় ভাগাভাগি করলে মেনিনজাইটিসসহ নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।

অ্যাস্টার সিএমআই হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. কেনি রবীশ রাজীব বলেন, ‘এ ধরনের অবস্থায় একজনের লালা সহজেই অন্যজনের শরীরে চলে যেতে পারে। এই লালার মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে এবং নতুন মানুষকে সংক্রমিত করতে পারে।’

মেনিনজাইটিস কী?
মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে থাকা পাতলা আবরণের সংক্রমণ। এটি এক ধরনের স্নায়বিক রোগ।

মনিপাল হাসপাতালের নিউরোলজিস্ট ডা. পারুল দুবে বলেন, ‘মেনিনজাইটিস হলে জ্বর, মাথাব্যথা, বমি, খিঁচুনি- এমনকি গুরুতর স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘মেনিনজাইটিস সাধারণত কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কিংবা পরজীবী দ্বারা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো:- স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নেইসেরিয়া মেনিনজিটিডিস, যক্ষ্মার ব্যাকটেরিয়া (টিউবারকুলোসিস)।

চিকিৎসকদের পরামর্শ, সামাজিক অনুষ্ঠান কিংবা আড্ডায় ই-সিগারেট বা পানীয় কারও সঙ্গে ভাগাভাগি করা থেকে বিরত থাকুন। পরিচ্ছন্নতা বজায় রাখুন, এবং যাদের ঠান্ডা-জ্বর বা অন্য উপসর্গ আছে, তাদের ব্যবহৃত কিছু ব্যবহার করা থেকে সতর্ক থাকুন।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন। একটি ছোট সচেতনতাই বড় বিপদ থেকে বাঁচাতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেনিনজাইটিস   ই-সিগারেট   আসক্তী   মাদক   নেশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close