বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      ● বিশ্ব দৃষ্টি দিবস: সাশ্রয়ী চোখের চিকিৎসায় সরকার-এনজিওর যৌথ উদ্যোগের আহ্বান      ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ      ● বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার      ● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      
থানায় গিয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিল মেয়ে, অতঃপর...
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ০২.০৫.২০২৫ ৮:২৯ PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাতে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করলে শুক্রবার (২ মে) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

অভিযুক্ত বাবা দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নৈয়াইর গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে মেয়েটির মা তার খালার বাড়িতে গেলে সেই সুযোগে মেয়েটিকে পাশের এক ভাড়াটিয়ার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বাবা। ঘটনার পর মেয়েটি মাকে ও আত্মীয়দের জানালেও তারা বিষয়টি এড়িয়ে যান এবং কোনো পদক্ষেপ নেননি। পরিস্থিতির মুখে মেয়েটি সাহস করে নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নৈয়াইর গ্রাম থেকে বাবাকে গ্রেপ্তার করে। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। শুক্রবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ সামছুল আলম বলেন, ‘মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close