শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত      ● শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ       ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু      ● ‘প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধন’      ● সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      
গেজেটেড পদমর্যাদা পেলেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১১:৪৫ AM আপডেট: ০২.০৫.২০২৫ ১১:৫৮ এএম

ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন তারা। বুধবার (৩০ এপ্রিল) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এ প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn) এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন।

এতে আরও বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এ আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close