গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য ও বর্নিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে উপজেলা (অব.) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শনিবার সকালে ১০ টায় সময় গজারিয়া উপজেলার ভবেরচর মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে মায়ামী পার্ক রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কুচকাওয়াজ, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়।
এরপর মায়ামী পার্ক রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সামছুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জেন্ট (অব.) মো. হুমায়ুন কবির, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন, সাজেন্ট(অব.) আব্দুল মতিন ও মো.ফারুক মিয়াজী।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ক্যাপ্টেন মো. আমিরুল ইসলাম।
সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আলমগীর দেওয়ানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্যাণ সংস্হার সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট মো. সাইফুল ইসলাম স্বপন ও সার্জেন্ট মো. রাজিব মিয়া।
এ সময় সাজেন্ট(অব.) আব্দুল মতিন ও মো.ফারুক মিয়াজী,সার্জেন্ট সামসুল হক, আব্দুল মতিন, সালেহ আহমেদ, ইলিয়াসসহ সংস্থার অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি