শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      ● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      
শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়ন, পাঠদান পদ্ধতিকে আধুনিকায়ন এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,  বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম পিএসসি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামীম শিবলী,  উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী ফজলে রাব্বি এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন ।
সভায় শিক্ষকরা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বিদ্যালয়ের সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুনঃনির্ধারণ, মধ্যাহ্ন বিরতি বাতিল করে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল চালু কাম্য শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিতকরণ এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সাথে সমন্বয় করে বেতন নির্ধারণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের জন্য বিশেষ অর্থ বরাদ্দ, প্রতিষ্ঠানের নিরাপত্তায় সীমানা প্রাচীর (বাউন্ডারি) নির্মাণ এবং প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের দাবি জানান তারা।

শিক্ষকদের বক্তব্য ও প্রস্তাবনা শোনার পর প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের। বাঞ্ছারামপুরের শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে। শিক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে ও আনন্দময় পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ) বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ , বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান ও সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ। 

সবশেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রশাসন ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় বাঞ্ছারামপুরের মাধ্যমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   বাঞ্ছারামপুর   জোনায়েদ আব্দুর রহিম সাকি   শিক্ষাপ্রতিষ্ঠান   শিক্ষার মানোন্নয়ন   শিক্ষক   রাজনীতিকরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close