শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধন’      ● সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      
‘প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধন’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, আওয়ামী লীগের কর্মকাণ্ডেই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হয়েছে।

এদিন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’। দুপুর ২টায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শহীদ আবু সাঈদের বাবা-মা ও দুই ভাইকে সঙ্গে নিয়ে স্থাপনা দুটির উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়াম দুটি সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ এবং বৃহত্তর উত্তরাঞ্চলের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   সংবিধান সংশোধন   মীর শাহে আলম   শহীদ আবু সাঈদ   রংপুর স্টেডিয়াম   জুলাই গণ-অভ্যুত্থান   রাজনৈতিক বক্তব্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close