শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      
সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার পর উত্তেজনার জেরে সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ জনতা বাড়িগুলোতে হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়ায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করছিলেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই নেতার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত অর্ধশত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শুক্রবার কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  নড়াইল   কালিয়া   বাড়িতে হামলা   অগ্নিসংযোগ   বিএনপি নেতা নিহত   কবিরুল হক মুক্তি   রাজনৈতিক সহিংসতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close