শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      ● বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ      ● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      
সাবেক কৃষিমন্ত্রীর পিএস আল আমিন গ্রেপ্তার
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১১:৫২ পিএম আপডেট: ০২.০৫.২০২৫ ১২:০৩ এএম

টাঙ্গাইলের মধুপুর থেকে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএস) আল-আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। গ্রেপ্তারকৃত আল আমিন ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর ছেলে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। আল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close