প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১১:৪৮ পিএম আপডেট: ০২.০৫.২০২৫ ১২:৪৬ এএম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যার্টফর্ম এবং ক্লারিয়ন কল সাময়িকীর যৌথ উদ্যোগে আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১ লা মে ( বৃহস্পতিবার) ঢাকার লালমাটিয়ার 'এডুকেটর একাডেমি'তে দিনব্যাপী এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন ইংরেজি মিডিয়াম এবং ইংরেজি ভার্সন স্কুল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ এর বিতার্কিক দল 'The Yappers' এবং রার্নাসআপ হয়েছে মতিঝিল স্কুল এন্ড কলেজ এর বিতার্কিক দল 'Ideals 3'। ডিবেটার অফ দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করে সামসুল হক খান স্কুলের বিতার্কিক মুমতাহিনা রাসেক অরিসা।
ক্লারিয়ন কল সাময়িকীর এক্সিকিউটিভ এডিটর শাহেদ আকরাম মুসান্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল উসমান গণি আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনডিপির সভাপতি মো. মাসুম বেপারী, ক্লারিয়ন কল সাময়িকীর এসিস্টান্ট এক্সিকিউটিভ এডিটর ফাহিম মোর্শেদ এবং বিএনডিপির সাধারণ সম্পাদক মো. ফাহাদ হোসেন।
স্বদেশ প্রতিদিন/এনআর/আই