বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চুরি নিয়ে সন্দেহ করায় এসএসসি পরীক্ষার্থীর হাতে রিক্সাচালকের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ৬:২১ PM

নাটোর শহরতলীতে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলী নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

এ ঘটনার পর থেকে ওই পরীক্ষার্থী পলাতক রয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রিকশাচালক খোরশেদ আলীর সম্প্রতি মোবাইল ফোন চুরি হয়। এতে সেই শিক্ষার্থীকে সন্দেহ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুলের বাড়ির সামনে খোরশেদ আলীকে ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করে সেই শিক্ষার্থী। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদের মামাতো ভাই ফারুক হোসেন বলেন, ‘তার ভাই রিকশা চালিয়ে খায় এবং বাড়িতে একাই থাকে। তার স্ত্রী-সন্তান ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।’

নাটোর থানার ওসি মাহবুর রহমান বলেন, ‘মোবাইল ফোনকে কেন্দ্র করে গলায় ছুরি মেরে তাকে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা থেকে গলায় ছুরি মারা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সএসসি পরিক্ষার্থীর হাতে রিক্সাচালকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close