বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে কারণে ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৪:৫৭ পিএম

গাজাকে কেন্দ্র করে চরম আকার নিয়েছে ইসরাইল ও ইরান সংঘাত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ো দোষী সাব্যস্ত এক ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। গত বুধবার এ মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ২০২২ সালে বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগ গতকাল এ কথা জানিয়েছে।’

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইরানের অভ্যন্তরে মোসাদের অভিযানে সহায়তাকারী ‘একজন উচ্চপদস্থ গুপ্তচর’ মোহসেন ল্যাংগার্নেশিনকে বুধবার সকালে ফাঁসি দেওয়া হয়েছে। 

এতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের মে মাসে বিপ্লবী গার্ড কর্নেল সায়েদ খোদাই হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে।

কয়েক দশক ধরে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে লিপ্ত ইরান। মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ এবং তাদের কার্যক্রমে সহায়তার দায়ে অনেককেই মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে বেশির ভাগের বিরুদ্ধে গুপ্তহত্যা এবং পরমাণু কর্মসূচিসহ ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার অভিযোগ ছিল বলে উল্লেখ করা হয়।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   গুপ্তচরকে ফাঁসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close