প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বজ্রপাতে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার শিবপুর ইউনিয়ন ওয়ারুক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অন্তঃসত্ত্বা নারী ওই গ্রামের প্রবাসী আল-আমিন মিয়ার স্ত্রী।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহতের স্বামী আল-আমিন প্রবাস থেকে ৬ মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলো। ৬ মাস ছুটি শেষে ১ মে বৃহস্পতিবার সকালে আল আমিন আবারও প্রবোসে যাওয়ার কথা ছিলো। তাবে বিদায় জানাতে আত্নীয় স্বজনরাও এসেছিলেন। বুধবার বিকালে বাড়ির পুকুর পাড়ের পাশে সানজিদা বেগম ও তার শাশুড়ী ধানের খড়ের কাজ করতে যায়। এ সময় বজ্রপাতের আঘাতে সানজিদা অজ্ঞান হয়ে পড়ে। সেখানে অবস্থানরত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে শাশুড়ী একটু দূরে থাকায় তার কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।
এবিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘বজ্রপাতে সানজিদা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এবিষয়ে নিহতের পরিবাকে সাহায্য করার ব্যপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, ‘প্রশাসন অবগত হওয়ার পরে ডিসি মহোদয়ের কাছে নিহতের পরিবারকে অনুদানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম