বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:০৮ পিএম

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় আইনজীবীরা।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ক্ষুণ্ন হয়েছে।

তারা বলেন, ‘বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণের উপর দমন-পীড়ন চালানো হয়েছে। এই প্রক্রিয়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক মুখ্য ভূমিকা রেখেছেন।’

বক্তারা আরও অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিচার বিভাগকে কলুষিত করেছেন বিচারপতি খায়রুল হক। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্যাচিং মারমা এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   আইনজীবীদের বিক্ষোভ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close