শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা ছাত্র গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:২৩ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় মাদ্রাসা ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী ওই ছাত্রের মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে বাঁধন মোল্লা (১৬), একই উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে মোহাম্মদ তৌফিক মন্ডল (১৫) ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাজাপুর উত্তরপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে জীবন মোল্লা (১৩)। তারা সবাই নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও গ্রেফতারকৃত ছাত্ররা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। গত শনিবার রাতে মাদ্রাসার পাশের একটি আবাদি জমিতে গ্রেফতারকৃতরা ভুক্তভোগী ছাত্রকে জোরপূর্বক পালাক্রমে বলাৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে গত রবিবার অভিভাবকদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষকেরা সালিশী বৈঠকের আয়োজন করে। কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত ৩ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close