প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:৫০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে এক শিক্ষার্থী ও এক কর্মকর্তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতরা হলেন জবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল গণি টুটুল, যিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন।
জানা গেছে, গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদলের নেতা-কর্মীরা দুজনকে আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আটককৃতদের কোতোয়ালি থানায় সোপর্দ করে।
তবে আজ আটকৃতদের মধ্যে আকরাম হোসেনকে থানা থেকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কোতোয়ালি থানা ঘেরাও করেন। প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "ক্যাম্পাসে নৈরাজ্য বন্ধ করতে যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, প্রশাসন তাদের ছেড়ে দিয়ে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ২৪ ঘণ্টা মধ্যে তাকে গ্রেফতার করতে হবে, তা না হলে আমার এখান থেকে যাবো না, আন্দোলন আরও তীব্র হবে।