শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ AM

বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে সফররত চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, "আজকের বৈঠক ছিল দুই রাজনৈতিক দলের মধ্যে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। গত ১৫ বছরে এই সম্পর্ক স্থবির হয়ে ছিল। ফ্যাসিস্ট সরকারের কারণে সে সময়ে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারেনি। বর্তমানে আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও দৃঢ় হবে।"

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে চীনা প্রতিনিধিদের অবহিত করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির নেতারা বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেছেন এবং দেশটিকে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

বৈঠকে বিএনপির পক্ষে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপপরিচালক মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ব্যুরোর ঝাং গুইউ, ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং রাজনৈতিক বিভাগের সংযুক্ত কর্মকর্তা মিসেস লিউ হংরু।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close