শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক রশিতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তাঁদের ছেলে আব্দুল্লাহ (৪)।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বসতঘরের আড়ায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় রাবেয়া বেগম ও তাঁর ছেলে আবদুল্লাহকে দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রাবেয়ার বাবা ইদ্রিস মিয়ার দাবি, তাঁর মেয়ে ও নাতিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মেয়ের পা মাটিতে ছুঁয়ে ছিল। দেখে মনে হয়েছে, মা-ছেলেকে মেরে পরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।’ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

ওসি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close