প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪:১১ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভ্যন্তরীণ ২০২৫ মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং সহ-সম্পাদক মিনহাজ মির্জা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরাও অংশগ্রহণ করেন।
এই ধান সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম