মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মিরপুরে ডিএনসিসির অভিযানে গুরিয়ে দেওয়া হলো ৮ টি গেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪:২৪ পিএম আপডেট: ২৪.০৪.২০২৫ ৪:৩১ PM

রাজধানীর মিরপুরের রাস্তা ও ফুটপাত দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেঙে ফেলা হয়েছে অবৈধভাবে স্থাপিত ৮টি গেইট।

এছাড়াও অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত প্রায় ১০০ টির বেশি অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। এই অভিযান পরিচালনায় প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়েছে।

ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করে ডিএনসিসি ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

জিয়াউর রহমান বলেন, ‘জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আজ রূপনগরের রাস্তায় অবৈধভাবে নির্মিত গেইটগুলো ভেঙে দেওয়া হয়েছে। এসব গেইট কোনো অনুমতি ছাড়াই স্থাপন করা হয়েছিল, যা চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল।’

তিনি আরও জানান, অবৈধ গেইট ও স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যাতে নগরবাসী নিরাপদ ও স্বস্তির সঙ্গে চলাচল করতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডিএনসিসি   ঢাকা উত্তর সিটি কর্পোরেশন   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close