মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দৃষ্টি প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:২৩ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী এক ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম নামের ওই ব্যক্তি বুধবার (২৩ এপ্রিল) ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ক্রয়সূত্রে পাওয়া তার ৩৩ শতক জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে একই গ্রামের মৃত আলিমুদ্দিন সরকারের তিন ছেলে—জমাল উদ্দিন সরকার, নূর মোহাম্মদ ও সাইফুল ইসলাম। অভিযোগে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে তারা জোরপূর্বক জমিটি ভোগ দখল করে আসছে, এতে তার আর্থিকভাবে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাদীর দাবি, তিনি একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিবাদীরা তা মানেনি। সর্বশেষ ১২ এপ্রিল জমিতে গেলে বিবাদীরা তাকে গালাগাল ও হুমকি দেয় এবং খুন করে লাশ গুম করার ভয় দেখিয়ে জমি থেকে জোরপূর্বক বের করে দেয়।

বিবাদী জামাল উদ্দিন সরকার বলেন,আমি জমি বিক্রি করেছি ৩৩ শতাংশ  তাকে বুঝিয়ে দিয়েছি ৩৩ শতাংশ। 
এখন তিনি আবার জমি দাবি করছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”

এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তির প্রতি এই ধরণের আচরণে অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close