শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে অজ্ঞাত মহিলার কঙ্কাল উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:৩১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
 বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রায়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি ক্ষেতের ঘাসের ভেতর থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে ওই খেতের দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন মহিলার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি  চুড়ি ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীর মাংসগুলো পঁচে গেছে। আছে কেবল হাঁড়। বয়স ৫০/৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close