শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তিতলী, সম্পাদক রিমন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:১১ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ১০:২৫ PM

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরু) ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।

১১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলা’র প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, এস এম শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), মো. মাশুক এলাহী (দৈনিক ভোরের পাতা), ওবায়দুল্লাহ আল মাহবুব (দৈনিক আজকালের কণ্ঠ), মনিরুজ্জামান তুহিন (দৈনিক এশিয়া বাণী), মো. সামিউল ইসলাম (দৈনিক জনবানী), মো. আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন), মো. মিজানুর রহমান (দৈনিক আগামীর সময়)।

কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম এবং আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘রিপোর্টার্স ইউনিটির এই নতুন কমিটি পেশাদার সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তারা যেন সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে- সেটাই আমাদের প্রত্যাশা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘নতুন কমিটির সদস্যরা মেধাবী ও সৎ শিক্ষার্থী। তাদের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ছবি দেশ ও বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আমরা আশাবাদী।’

নবনির্বাচিত কমিটিকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইবি রিপোর্টার্স ইউনিটি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close