শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের সাথে রিক্সাচালকদের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ৭:৩২ PM

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নগরের কালুরঘাট এলাকায় শুরু হওয়া এই উত্তেজনা ছিল বিকাল পর্যন্ত। দফায় দফায় সংঘর্ষে মুহুর্তে সে এলাকাটি রুপ নিয়েছে রণক্ষেত্রে। 

পুলিশ জানিয়েছে, অবৈধ অটোরিকশা জব্দে অভিযান পরিচালনা করা হলে রিক্সাচালকরা এর প্রতিবাদ সরুপ জনদূর্ভোগ সৃষ্টি করে বিক্ষোভ করে। এসময় তারা পথ অবরুদ্ধ করে রাখে। বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।

এর আগে অটোরিকশা থেকে নালায় পড়ে ৬ মাসের শিশু নিহত হওয়ার পর থেকে অটোরিকশা জব্দে অভিযানে নামে পুলিশ। নগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত তিনদিনে নগরে অন্তত ৩ হাজার অটোরিকশা জব্দ করেছে সংস্থাটি। এই যানগুলো মুনসুরাবাদের ডাম্পিংসহ বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়েছে৷ 

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘সকাল থেকেই রিকশাচালকরা সড়ক অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টি করে বিক্ষোভ করছিল। আমরা বাধা দিলে আমাদের উপর আক্রমণ করে। এই রিক্সা জব্দে আমাদের অভিযান চলমান থাকবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close