বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাশ্মীর হামলা
তড়িঘড়ি করে দেশে ফিরলেন মোদি, এড়িয়ে গেলেন পাকিস্তানের আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৫২ পিএম

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে  বড় প্রাণঘাতী বেসামরিক হামলা। এই ঘটনার জেরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে দিল্লিতে পৌঁছান। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অনুযায়ী, মোদির বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ সৌদি থেকে ফিরতি পথে পাকিস্তানের আকাশপথ না ব্যবহার করে আরব সাগর হয়ে ভারতের গুজরাট দিয়ে দেশে প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন।

বুধবার (২৩ এপ্রিল) সকালে নয়াদিল্লিতে পৌঁছান মোদি। এই সফর শেষ হওয়ার কথা ছিল বুধবার রাতেই, কিন্তু পেহেলগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পরপরই সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি। দিল্লি ফিরেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে বসেন মোদি। কাশ্মিরের পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয় বলে জানিয়েছে এনডিটিভি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।

উল্লেখ্য, মঙ্গলবারের এই হামলায় হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে জানা গেছে। পেহেলগামের পাশের গ্রাম বৈসারণে পাহাড়ের চূড়ায় হামলাটি ঘটে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close