প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:১২ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। নব্বইয়ের দশকে ভক্তদের হৃদয়ে ঝড় তোলা এই অভিনেত্রী বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও ভারতের সর্বোচ্চ আয়করদাতাদের মধ্যে রয়েছেন তিনি। অভিনয় ছাড়াও এই অভিনেত্রীর রয়েছে আয়ের ভিন্ন উৎস।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলিউড অভিনেত্রী বলেন, ‘আট বছর আগে তাকে ডাকা হয়েছিল এক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।কিন্তু অভিনেত্রীর পারিশ্রমিকটুকু দেওয়ার মতো ক্ষমতাও ছিল না সেই প্রতিষ্ঠানের।’
শিল্পা আরও বলেন, ‘তখন আমি ওই সংস্থাকে প্রস্তাব দেই অংশীদার হওয়ার। সেই সংস্থাই এখন লাভনজক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত আট বছরে ওই সংস্থা ‘ইউনিকর্ন’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে শিল্পা মাত্র ৬.৭ কোটি বিনিয়োগ করে ঘরে তুলেছিলেন ১৬ লক্ষ টাকার শেয়ার। ২০২৩ সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য দাঁড়ায় ৩৯ কোটিতে। ২০২৩ সালে শিল্পা ওই সংস্থার ১৩.৯৩ লক্ষ শেয়ার বিক্রি করে দেন। এতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ টাকা। এখন শিল্পা ওই সংস্থার ২.৩ লক্ষ শেয়ারের মালিক। সেই হিসেবে ওই সংস্থায় অভিনেত্রীর বিনিয়োগ মূল্য প্রায় ৫ কোটি ৪২ লক্ষ কোটি রুপি।
চলচ্চিত্র থেকে খানিকটা দূরে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত রয়েছেন বলিউড এই তারকা। শিল্পার দিন শুরু হয় শরীরচর্চা ও যোগাসনের মাধ্যমে। বেশিরভাগ সময় দেন পরিবারের সদস্যদের। পাশাপাশি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছেন বলিউড এই অভিনেত্রী।
স্বদেশ প্রতিদিন/এমএম