শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খালার বাড়িতে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ পিএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেবীদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের সামনে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ঘটে।

নিহত যুবক আব্দুল্লাহ ভূইয়া (২৫), দেবীদ্বারের গুনাইঘর ইউনিয়নের শাকতলা গ্রামের ভূইয়া বাড়ির আব্দুল আউয়াল ভূইয়ার ছেলে। আহত মো. হোসাইন ভূইয়া (২৫), একই গ্রামের মৃত হাসান ভূইয়ার ছেলে। জানা গেছে, তারা চাচাতো ভাই।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। সেখান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের সামনে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাকের সামনে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যান এবং হোসাইন গুরুতর আহত হন।

আহত হোসাইনকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. পাভেজ আলী জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close