বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভৈরবের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে একই গ্রামের দুই পক্ষের আধিপত্য বিস্তারের ৫৭ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের জের ছড়িয়েছে পার্শ্ববর্তী গ্রাম ভবানীপুরে। এতে মিজান মিয়া নামের একজন নিহত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এক সালিশি দরবারে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ভবানীপুর সোলাইমানপুর গ্রামের মইদর মুন্সি বাড়ির মৃত রবিউল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আনুমানিক ২৫ জন। এদের মধ্যে অপু মিয়া (১৭), আক্তার হোসেন (৩০), দুধ মিয়া (৩০) ও পাপ্পু মিয়া (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, ৫৭ বছর যাবত চলছে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তা বাড়ি ও সরকার বাড়ির দুই বংশের দ্বন্দ্ব। ১৫ এপ্রিল দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ভবানীপুরসহ গ্রামের বিভিন্ন বংশ অংশ নেন। এ সময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। ওইদিন রাতে মৌটুপীর ঘটনার জেরে ভবানীপুরেও সংঘর্ষ হয়। বুদুর গুষ্টি অংশ নেন মৌটুপি গ্রামে কর্তা বাড়ির পক্ষে ও সোলাইমান পুরের মইদর মুন্সি বাড়ির লোকজন অংশ নেন সরকার বাড়ির পক্ষে। এ নিয়ে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভবানীপুরের সংঘর্ষের সালিশি দরবার হয়। দরবার চলাকালীন ১১ টায় ভবানীপুরের নামাপাড়া বুদুর গুষ্টি বাদশা ডাকাতের গ্রুপ ও সোলাইমান পুর মইদর মুন্সিবাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের টেটার আঘাতে সোলাইমান পুরের মইদর মুন্সিবাড়ির মিজান মিয়া নামের একজন আহত হয়। স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close