বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বেসরকারি টিভির অনীহা, বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সম্প্রচার করবে বিটিভি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:১৫ পিএম

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি দেশের কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল। ফলে বাধ্য হয়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সহায়তা নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা পুরো সিরিজটি সরাসরি সম্প্রচার করবে।

গত কয়েক বছর ধরে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে ঘরের মাঠের খেলা সম্প্রচার করছিল টি-স্পোর্টস ও জিটিভি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের মধ্য দিয়ে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

পরবর্তী সিরিজের সম্প্রচারের জন্য বিসিবি গত ১৯ মার্চ এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) এবং আর্থিক প্রস্তাবসহ উন্মুক্ত দরপত্র আহ্বান করে। তবে ৭ এপ্রিল মেয়াদ শেষ হলেও কোনো আগ্রহ প্রকাশ করেনি বেসরকারি চ্যানেলগুলো। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি।

এই পরিস্থিতিতে সিরিজের সম্প্রচারে এগিয়ে এসেছে বিটিভি।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল, সিলেটে। দ্বিতীয় টেস্টটি ২৮ মে চট্টগ্রামে। এ উপলক্ষে সিলেট টেস্টের টিকিটের দাম নির্ধারণ করেছে বিসিবি। আজ (১৮ এপ্রিল) থেকে টিকিট মিলবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় সকাল ১০টা থেকে। ১৯ এপ্রিল থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারেও পাওয়া যাবে।

টিকিট মূল্য-গ্র্যান্ড স্ট্যান্ড, ৫০০ টাকা, ক্লাব হাউস, ২৫০ টাকা, ২ নম্বর গেট পূর্ব গ্যালারি, ১৫০ টাকা, শহিদ আবু সাঈদ স্ট্যান্ড, ১০০ টাকা, গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম) ও ৩ নম্বর গেট পূর্ব গ্যালারি, ৫০ টাকা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close